রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক

এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

 প্রকাশিত: ০৮:২৭, ২৮ জুন ২০২৬

এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও তীব্র কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মাটির ২১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরএইচ/