রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

রাজনীতি

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস

 প্রকাশিত: ০৮:২৪, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দাওয়াতি মজলিস ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব চট্টগ্রামের জিইসি মোড়স্থ মহানগর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরের সহ-সভাপতি মাওলানা ড. আহমদ হারুন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রাশেদ এবং নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শ এবং সংগঠনের দাওয়াতী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, প্রচার সম্পাদক জাহেদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী বেলাল এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. শোয়াইব উল্লাহ।

দাওয়াতি মজলিস শেষে সংগঠনের নীতি-আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।