বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

খেলা

বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

 প্রকাশিত: ১৯:৪৩, ২৪ জুন ২০২৬

বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের ম্যাচ আবহাওয়াজনিত কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর, এবার একই শঙ্কায় পড়েছে স্কটল্যান্ড ও ব্রাজিলের মধ্যকার গ্রুপ 'সি'-এর হাইভোল্টেজ ম্যাচটি। 

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৈরী আবহাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যেতে পারে, কিংবা মাঝপথে সাময়িকভাবে স্থগিত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে জুন ও জুলাই মাসকে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) প্রধান সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের প্রথম সপ্তাহ আবহাওয়াগত কোনো সমস্যা ছাড়াই বেশ নির্বিঘ্নে কেটেছিল।

তবে চলতি সপ্তাহের শুরুতেই দেখা দেয় ছন্দপতন। 

গত সোমবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশেপাশে প্রবল বজ্রপাতের কারণে গ্রুপ ‘আই’- এর ফ্রান্স ও ইরাক ম্যাচটি প্রথমার্ধের পর প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।

পরবর্তীতে অবশ্য খেলা মাঠে গড়ালে ফ্রান্স ৪-০ ব্যবধানে জয়লাভ করে। একই সময়ে নিউ জার্সিতে নরওয়ে ও সেনেগালের মধ্যকার ম্যাচ চলাকালীন ভারী বৃষ্টিপাত হলেও কোনো বিঘ্ন ছাড়াই খেলা শেষ হয়।

তবে এবার আবহাওয়া বিপর্যয়ের একদম কেন্দ্রে রয়েছে মায়ামি। ফ্লোরিডা রাজ্যজুড়ে ইতিমধ্যেই মাঝারি ধরনের দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস সংস্থা ‘অ্যাকুওয়েদার’ এর তথ্যমতে, মায়ামির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অর্থাৎ ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে সেখানে বজ্রঝড় আঘাত হানার সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। বুধবার বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৪টায় স্কটল্যান্ড ও ব্রাজিলের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

পয়েন্ট টেবিলের সমীকরণে এই ম্যাচটি স্কটল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট বা ড্র পেলেই আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে শেষ-৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করবে স্কটিশরা। এমনকি ম্যাচে হেরে গেলেও তাদের সামনে নক-আউটের সুযোগ থাকবে; তবে সে ক্ষেত্রে গোল ব্যবধান এবং অন্যান্য গ্রুপের তৃতীয় দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে তাদের।

এদিকে আবহাওয়াজনিত কারণে ম্যাচ বিলম্বিত হলে তা মাঠের পারফরম্যান্সে যেন প্রভাব না ফেলে, সে জন্য নিজেদের মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রেখেছে স্কটল্যান্ড। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কটিশদের প্রধান কোচ স্টিভ ক্লার্ক বলেন, ‘আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হচ্ছে বৃষ্টির কারণে খেলায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের সুনির্দিষ্ট কৌশল বা ব্যাক-আপ প্ল্যান রয়েছে। অবশ্য খেলা ঠিক কতক্ষণ বন্ধ থাকবে তা আগে থেকে বলা সম্ভব নয়। আমরা আশা করছি যদি বিলম্ব হয়ও, তা যেন খুব অল্প সময়ের জন্য হয়। মাঠের এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তে ফুটবলারদের ঠিক কী করণীয়, সে ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে।’