বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

জলবায়ু কার্যক্রমকে বিনিয়োগ হিসেবে দেখি: বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তালিয়ানে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, লক্ষ্য ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ’ সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা নিয়ে যা জানাল ভারত এবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

জাতীয়

বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকি

 প্রকাশিত: ০৭:৩২, ২৪ জুন ২০২৬

বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকি

 

নিজস্ব প্রতিবেদক-

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার (২২ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে মাহবুবা হাকিম বলেন, বাজেটের ৬৫ নম্বর পৃষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের কল্যাণে বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। কিন্তু ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে নিহতদের বিষয়ে কোনো স্বীকৃতি বা বরাদ্দের কথা বলা হয়নি।মাহবুবা হাকিম বলেন, আমরা বলি, এই বাজেট বৈষম্যহীন, জনবান্ধব ও গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, শাপলা শহীদদের সঙ্গে এই বৈষম্য কেন?

তিনি দাবি করেন, শাপলা চত্বরে নিহতদের আত্মত্যাগের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের পরিবারগুলোর কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।সংসদ সদস্য আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেসব ঐতিহাসিক ঘটনা ও আন্দোলনের অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে শাপলা চত্বরের ঘটনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বাজেট আলোচনায় তিনি সিগারেটের দাম বাড়ানো প্রসঙ্গে বলেন, সিগারেটের দাম বেড়েছে ঠিক কথা। কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, ৭৫ শতাংশ সিগারেট বাংলাদেশে নিন্মস্তরের মূল্যের বাজারে তৈরি হয়েছে। সেখানে দাম বেড়েছে মাত্র ২ টাকা। মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধুমপানে কতটুকু নিরুৎসাহিত করবে, তা কি ভাবনার বিষয় নয়?