বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

জলবায়ু কার্যক্রমকে বিনিয়োগ হিসেবে দেখি: বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তালিয়ানে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, লক্ষ্য ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ’ সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা নিয়ে যা জানাল ভারত এবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

জাতীয়

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি

 প্রকাশিত: ০৭:২৬, ২৪ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি

 

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৭৮৩ জন হাজি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। অন্যদিকে, হজের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা করেছেন।মঙ্গলবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বিশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

ফিরে আসা হাজিদের পরিসংখ্যান চলতি বছরে এখন পর্যন্ত দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৯ হাজার ৪৬৪ জন।হাজিদের ফিরিয়ে আনতে তিনটি প্রধান এয়ারলাইন্সসহ মোট ১৬৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এয়ারলাইন্স ভিত্তিক হাজি পরিবহনের চিত্র নিচে দেওয়া হলো, এয়ারলাইন্সের নাম ফ্লাইটের সংখ্যা পরিবাহিত হাজির সংখ্যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ২৮ হাজার ৬৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ৮ হাজার ৬৭২ জন, অন্যান্য এয়ারলাইন্সে ৪ হাজার ১৭৮ জন, সর্বমোট ১৬৪টি ৬৩ হাজার ৭৮৩ জন, চিকিৎসা সেবা ও আইটি সহায়তা সৌদি আরবে অবস্থানরত এবং প্রস্থানমুখী হজ যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।