সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

 প্রকাশিত: ১০:৪৯, ১৩ মার্চ ২০২৫

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে দুদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানান।

গ্রেপ্তার চারজন হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।

গত ৯ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি বেগম দম্পতি তাদের দুই মাসের সন্তানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশুটির শ্বাসকষ্ট ছিল। পরদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। পরে হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণের মামলা করেন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা জানেত পারি, ঠাকুরগাঁ থেকে শিশুটিকে চুরি করে গাজীপুরে নিয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবকে অবহিত করি। পরে প্রযুক্তির সহযোগিতায় গাজীপুর র‌্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

 

শিশুটির মা হাসি বেগম বলেন, “অপহরণকারীরা আমাদের হুমকি দিয়েছে। আমি আমার বাচ্চার নিরাপত্তা চাই। পাশাপাশি অপরাধীদের শাস্তি চাই।”