মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

জাতীয়

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

 প্রকাশিত: ২০:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই দিনে কমিশনগুলোর প্রধানরা একত্রে সুপারিশনামা পেশ করবেন, যেখানে আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা এবং ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপের দিকনির্দেশনা থাকবে। 

এই সুপারিশনামা সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এসব রাজনৈতিক দল ও গণআন্দোলনের নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হবে।
আজ রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা এক বৈঠকে মিলিত হন।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা আশা করছি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই এর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস এই বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে সব রাজনৈতিক দল ও আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে।” 

তিনি আরও বলেন, “এই আলোচনাগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে, যা সম্ভব হলে রমজান মাসেও অব্যাহত থাকবে। সংস্কারের ক্ষেত্রে করণীয় কী হবে, তা দ্রুত নির্ধারণ করাই আমাদের লক্ষ্য। সুষ্ঠু নির্বাচনের পথে উত্তরণের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের দিকনির্দেশনা নির্ধারণের জন্যই এই ছয়টি কমিশন গঠন করা হয়েছিল।”