সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

চট্টগ্রামে ডাকাতির খবরে বাড়ি ঘিরে অভিযান, আটক ২

 প্রকাশিত: ১৫:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে ডাকাতির খবরে বাড়ি ঘিরে অভিযান, আটক ২

আইনশৃঙ্খলা বাহিনী ‘ডাকাত প্রবেশের’ খবরে চট্টগ্রামের পাঁচলাইশে একটি বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করছে।

পুলিশের তথ্যমতে, মঙ্গলবার প্রবর্তক সংঘের বিপরীতে অবস্থিত বাড়িটির দ্বিতীয় তলায় ডাকাত দল ঢুকে পড়ে এবং বাসিন্দাদের জিম্মি করে রাখে।

আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এছাড়া আহত অবস্থায় বাড়ির মালিককে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

আজ দুপুর আড়াইটার দিকে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “বাড়িটিতে ডাকাত প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে রেখেছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।”

তিনি আরও  বলেন, “বাড়ির মালিককে একজন ডাকাত সদস্য জিম্মি করে বাথরুমে আটকে রেখেছিল। আমরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাকে উদ্ধার করেছি।”

আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। একইসঙ্গে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

তিনি সাংবাদিকদের আরও জানান, অভিযানের পর বাড়ির ভেতরে ঠিক কতজন ছিল এবং কতজন ডাকাত প্রবেশ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক লোকমান হাকিম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং শিল্পগোষ্ঠী আবুল খায়েরের জামাতা।

পুলিশের দ্রুত অভিযানে বিপদ মুক্ত হলেও ঘটনার পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়।