শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে

 প্রকাশিত: ১০:৪২, ১৪ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে

গত দুদিন আগে তাপমাত্রার পারদ বেড়ে ১১ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত উঠানামা করলেও আবার শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে গিয়ে দাঁড়িয়েছে ৯ ডিগ্রির ঘরে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি, রোববার (১২ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (১৩ জানুয়ারি) ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত জেলায় অনুভূত হচ্ছে কনকনে শীত। সঙ্গে বয়ে যাচ্ছে পাহাড়ি হিম বাতাস।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আজ মঙ্গলবার তাপমাত্রা কমে গিয়ে সকাল ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তবে জানুয়ারি জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।