বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

পাটকল দখলের অভিযোগে মামলা, সাবেক আইজিপি আসামি

 প্রকাশিত: ১৪:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাটকল দখলের অভিযোগে মামলা, সাবেক আইজিপি আসামি

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি পাটকল দখল করে নেওয়ার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কামারখালীর দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ নামের ওই পাটকলের ব্যবস্থাপনা পরিচালক মৃধা মনিরুজ্জামান মনির গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মনির যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

তার জবানবন্দি শুনে মহানগর হাকিম সাইফুল ইসলাম বিপিআইকে মামলাটি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।


মামলার অন্য আসামিরা হলেন দাহমাশী জুট মিলের বর্তমান চেয়ারম্যান নোমান চৌধুরী ও তার ছেলে কোম্পানির পরিচালক সালমান চৌধুরী, কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুর রাজ্জাক এবং র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আর্জিতে বলা হয়, নোমান চৌধুরী ও মনিরুজ্জামান মনির মিলে ২০১৬ সালের ১৯ এপ্রিল দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। ২০২০ সালের ২০ জুন নোমান চৌধুরীর ছেলে সালমান পরিচালক হিসেবে কোম্পানিতে যোগ দেন। ওই বছরই নোমান ও সালমান কোম্পানির পুরো মালিকানা নিতে বাদীকে চাপ দিতে থাকেন।

“২০২০ সালের ২৬ ডিসেম্বর সকালে নোমান চৌধুরীর নির্দেশে সালমান চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন এবং নাজমুল হকসহ অজ্ঞাত ১০-১৫ জন বাদীকে অস্ত্রের মুখে অপহরণ করে এবং কালো গ্লাস সম্বলিত মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানেই বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং ক্রসফায়ার দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। বাদীকে বাধ্য করা হয় কোম্পানির শেয়ার লিখে দিতে।”

বাদী বলছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটনার সময় তিনি পুলিশ ও আদালতে অভিযোগ করতে পারেননি। এখন পরিস্থিতি বদল হওয়ায় তিনি মামলা দায়ের করেছেন।