রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

 প্রকাশিত: ১৭:৩৪, ২৫ জানুয়ারি ২০২৩

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সতর্ক থাকবেন বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

আজ বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জানা যায় রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে কেউ যাতে সুযোগ না নেয় সে বিষয়ে শক্ত ব্যবস্থা নেয়ার জন্য এসময় ডিসিদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে টিপু মুনশি বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।

ডিসিদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম পাওয়া যায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।