সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (২২) নিহত

 প্রকাশিত: ১০:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (২২) নিহত

শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নাজিম উদ্দিন (২২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাস ও মাইক্রোবাসের কমপক্ষে ২৫ জন যাত্রী।

নিহত নাজিম উদ্দিন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাতে মনোহরদী পরিবহনের একটি বাস ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল। পথে জামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক নাজিম উদ্দিন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।  

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোল্লা আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল