শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

জাতীয়

১৪ বছরের ব্যবধানে কর্ণফুলী নদীর প্রস্থ নেমেছে অর্ধেকে

 প্রকাশিত: ১৫:১৪, ২২ সেপ্টেম্বর ২০২০

১৪ বছরের ব্যবধানে কর্ণফুলী  নদীর প্রস্থ নেমেছে অর্ধেকে

কর্ণফুলী নদীটি ভারতের লুসাই পাহাড় থেকে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কিন্তু গত ১৪ বছরের ব্যবধানে এ নদীর প্রস্থ নেমে এসেছে অর্ধেকে। এভাবে চলতে থাকলে কর্ণফুলী পরিণত হবে খালে, এমনটাই আশঙ্কা করছেন নদী বিশেষজ্ঞরা।

২০০৬ সালে দ্বিতীয় কর্ণফুলী সেতু নির্মাণের সময় এডিবির মাস্টারপ্ল্যান ও বিএস শিট অনুযায়ী এ নদীর প্রস্থ ছিল ৮৮৬ দশমিক ১৬ মিটার। কিন্তু ১৪ বছরের ব্যবধানে তা অর্ধেকেরও বেশিতে নেমে এসেছে বলে দাবি চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতাদের।

তাদের মতে, ভাটার সময় বর্তমানে শাহ আমানত সেতুর নিচে নদীর প্রস্থ থাকছে মাত্র ৪১০ মিটার। যা জোয়ারের সময় চর অতিক্রম করে সর্বোচ্চ ৫১০ মিটার পর্যন্ত পৌঁছায়। এছাড়া ভরাট হয়ে যাওয়া নদীর অন্তত ৩০০ মিটার এলাকা দিয়ে চলতে পারে না নৌযান। ফলে নদীর মাঝ বরাবর অঘোষিত ঘাট বসিয়ে যাত্রী পারাপার করছে স্থানীয়রা।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে নগরের ফিরিঙ্গিবাজারের মনোহরখালী পর্যন্ত ২১ দিন ধরে একটি জরিপ চালানো হয়েছে। যেন কর্ণফুলী দখল ও দূষণের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

 

4

অনলাইন নিউজ পোর্টাল