রোববার ০১ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানে হামলার জন্য তদবির করেছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পকে একাধিকবার ফোন নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন প্রতিশোধ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার’: প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’, ইরানের নাম নেয়নি ঢাকা ভারতের সাথে অনেক ‘লেনদেন’ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির অবস্থান শনাক্ত করে সিআইএ, বোমা ফেলে ইসরায়েল ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সংবাদমাধ্যম ইরানজুড়ে শোকের ছায়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জাতীয়

ওসির বিপুল সম্পদ বিষয়ে হাইকোর্ট : এভাবে চলতে পারে না

 প্রকাশিত: ১৮:১৮, ১০ আগস্ট ২০২২

ওসির বিপুল সম্পদ বিষয়ে হাইকোর্ট : এভাবে চলতে পারে না

রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে হাইকোর্ট বলেছেন, এভাবে দুর্নীতি-অনিয়ম চলতে পারে না।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ মন্তব্য করেন।

আদালত এ বিষয়ে আরো বলেন, এভাবে চলতে দেয়া যায় না। সবকিছুর জবাবদিহিতা থাকতে হবে।

ওই ওসির সম্পদ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। বিষয়টি আজ আদালতে উপস্থাপন করলে আইনজীবী ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব। এরপর আদালত রিট শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।

আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজেই শুনানি করেন । দুদকের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান।

ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রিটটি করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ রিটে সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

ওসি মনিরুল ইসলামের বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের বিষয়ে  একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ৪ আগষ্ট প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের এ বেঞ্চের নজরে আনেন আইনজীবী সুমন। আদালত বিষয়টি পিটিশন আকারে দাখিল করতে বলেন। সে অনুযায়ী আজ রিটটি দায়ের করেন ব্যারিষ্টার সুমন।