মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

জাতীয়

ছাত্রীর সামনে হিরো সাজতে শিক্ষকের ওপর হামলা করে জিতু

 প্রকাশিত: ১৫:০৬, ৩০ জুন ২০২২

ছাত্রীর সামনে হিরো সাজতে শিক্ষকের ওপর হামলা করে জিতু

এক ছাত্রীর সঙ্গে প্রেম। তার সঙ্গেই অপ্রীতিকর অবস্থায় ছাত্রকে দেখেছিলেন শিক্ষক। শিক্ষক ওই ছাত্রকে এভাবে ঘোরাফেরা করতে নিষেধ করেন। ছাত্রের ইগোতে লাগে। ছাত্রীর কাছে নিজের হিরোইজম দেখাতে ভয়ঙ্কর পরিকল্পনা করে। সেই শিক্ষকের ওপর ক্রিকেটের স্টাম্প নিয়ে হামলা করে। এবং পিটিয়ে শিক্ষককে এমন আহত করেন যে তিনি পরে হাসপাতালে মারা যান। 

সাভারের আশুলিয়ায় গত শনিবার শিক্ষককে পিটিয়েছিল আশরাফুল আহসান জিতু। তারপর পালিয়ে ছিল। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর আজ বৃহস্পতিবার তার ব্যাপারে র‍্যাব রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিস্তারিত জানান। তিনি বলেন, জিতু জিজ্ঞাসাবাদে জানায় যে ঘটনার কয়েকদিন আগে স্কুলের এক ছাত্রীর সঙ্গে অযাচিত ঘোরাফেরা থেকে বিরত থাকতে জিতুকে বলেন শিক্ষক উৎপল কুমার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জিতু শিক্ষককে পিটিয়ে ওই ছাত্রীর কাছে নিজের হিরোইজম দেখানোর পরিকল্পনা করে।

সে অনুযায়ী ২৫ জুন ক্রিকেটের একটি স্টাম্প নিয়ে স্কুলে আসে জিতু। ক্লাসে তা লুকিয়ে রাখে। পরে কলেজ মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলার সময় উৎপল কুমারকে মাঠের এক কোণায় একা দাঁড়িয়ে থাকতে দেখে। তখন তার কাছে গিয়ে তাকে অতর্কিতভাবে আঘাত করতে থাকে। প্রথমে শিক্ষকের পেছন থেকে মাথায় আঘাত করে। পরে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে।
 
খন্দকার আল মঈন জানান, নিহত শিক্ষক উৎপল কুমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। এরপর আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 

জিতু এই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। উশৃঙ্খলতার জন্য কুখ্যাত সে। দাদা নামেও পরিচিত সে। প্রথমে প্রথমে স্কুল পরে মাদ্রাসা হয়ে আবার স্কুলে পড়াশুনা করে সে। স্কুলে সবার কাছে উচ্ছৃঙ্খল ছাত্র হিসেবে পরিচিত। 

২৫ জুন শনিবার দুপুরে জিতু ওই ঘটনা ঘটানোর পর গুরুতর আহত শিক্ষক উৎপল কুমারকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি হতে না দেখে তাকে সাভারের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে   হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার মারা যান।