বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

শিশু

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

 প্রকাশিত: ২০:০২, ১৩ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার গণেশ সর্দারের মেয়ে। সে ২য় শ্রেণির ছাত্রী ছিল।

প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে প্রান্তিকা ছিটকে পড়ে। এরপর চালক মাইক্রো নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.রাবেয়া বলেন, প্রান্তিকাকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে। মূলত তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল।c