সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

শিশু

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রকাশিত: ২০:১৫, ১১ নভেম্বর ২০২৫

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে এ দুর্ঘটনা  ঘটে। 

শিশু ইমরান গ্রামের মৃত জুয়েল মিয়া ও আলেহা আক্তার দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় শিশু ইমরান সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।