বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

ইসলাম

রোযা অবস্থায় কানে পানি ঢুকলে কি রোযা ভেঙে যায় এবং কাযা লাগবে?

 প্রকাশিত: ১৫:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রোযা অবস্থায় কানে পানি ঢুকলে কি রোযা ভেঙে যায় এবং কাযা লাগবে?

প্রশ্ন:রমযানে রোযা অবস্থায় পুকুরে গোসল করছিলাম। তখন কানের ভেতর পানি চলে যায়। এ কারণে কি আমার রোযা ভেঙে গেছে? আমার জন্য কি সেদিনের রোযা কাযা করা আবশ্যক?

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা ভাঙেনি। তাই তা কাযা করতে হবে না। কেননা কানে পানি প্রবেশ করলে রোযা ভাঙে না।

অবশ্য কারো কানের পর্দা যদি ফাটা থাকে এবং তাতে তেল, পানি বা ঔষধ প্রবেশ করে এবং তা গলায় চলে যায়, তাহলে রোযা ভেঙে যাবে।

* >التجنيس والمزيد< ২/৩৭৮ : صائم اغتسل فدخل الماء أذنه، لا شيء عليه، وإن صب فيه متعمداً قالوا : عليه قضاء يومه. ... والمختار أنه لا شيء عليه في الوجهين.

–আলহাবিল কুদসী ১/৩১৩; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৭; মি‘রাজুদ দিরায়া ২/৯২৮; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী ১০/২/৪৫৪

মাসিক আলকাউসার