সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

ইসলাম

নামাযে থাকা অবস্থায় ফজর কাযা মনে পড়লে করণীয় কী?

 প্রকাশিত: ১৯:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

নামাযে থাকা অবস্থায় ফজর কাযা মনে পড়লে করণীয় কী?

প্রশ্ন:এক ব্যক্তি মসজিদে যোহর নামায পড়ছিল। তৃতীয় রাকাতে তার মনে পড়ল, ঐ দিনের ফজর নামায তার কাযা হয়েছে এবং তা পড়া হয়নি। এক্ষেত্রে লোকটির করণীয় কী?

উল্লেখ্য, ঐ ব্যক্তির যিম্মায় অন্য কোনো কাযা নামায নেই।

উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি ইমামের সঙ্গে নামাযটি পূর্ণ করে নেবে। এরপর এই ছুটে যাওয়া ফরয নামাযটি আদায় করবে। অতঃপর তাকে এই যোহর নামাযটি পুনরায় আদায় করে নিতে হবে। কেননা ওয়াক্তিয়া নামাযের মাঝে আগের ওয়াক্তের কাযার কথা স্মরণ হলে ফরয নামাযটি বাতিল হয়ে যায় এবং তা নফল হয়ে যায়। অতএব এরপর কাযা নামাযটি আদায় করে ওয়াক্তিয়া নামাযটি পুনরায় পড়া জরুরি।

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন–

مَنْ نَسِيَ صَلَاةً، فَذَكَرَهَا مَعَ الْإِمَامِ، فَلْيُصَلِّهِ مَعَهُ، ثُمَّ لِيُصَلِّ الَّتِي نَسِيَ، ثُمَّ لِيُصَلِّ الْأُخْرَى بَعْدَ ذَلِكَ.

অর্থাৎ কোনো ব্যক্তির কোনো নামায ছুটে গেল, এরপর ইমামের পেছনে (পরবর্তী নামাযে) তার ছুটে যাওয়া নামাযটির কথা মনে পড়ল, তাহলে সে ইমামের সঙ্গে নামায শেষ করবে। এরপর তার ছুটে যাওয়া নামাযটি আদায় করবে। অতঃপর (ইমামের পেছনে আদায়কৃত) নামাযটি পুনরায় পড়ে নেবে। (শরহু মাআনিল আছার, তাহাবী, হাদীস ২৬১৯)

* كتاب >الأصل< للشيباني ১/১২৯ : قلت: أرأيت إن كان في أول وقت الظهر، وقد نسي الفجر، فلم يذكرها حتى صلى الظهر، فلما فرغ من الظهر ذكر الفجر؟ قال: يصلي الفجر، وقد تمت الظهر. قلت: فإن ذكر ذلك، وقد بقيت عليه ركعة من الظهر؟ قال: الظهر فاسدة، وعليه أن يصلي الفجر، ثم يعيد الظهر.

–সুনানে দারাকুতনী, বর্ণনা ৫৫৯; আলমাবসূত, সারাখসী ১/১৫৪; আলমুহীতুল বুরহানী ২/৩৪৭, ৩৫০; আলগায়া, সারুজী ৪/৪২১; মি‘রাজুদ দিরায়া ২/১২২

মাসিক আলকাউসার