সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

ইসলাম

রক্তভর্তি শিশি পকেটে নিয়ে নামায আদায় করলে নামায শুদ্ধ হয় কি না?

 প্রকাশিত: ২০:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

রক্তভর্তি শিশি পকেটে নিয়ে নামায আদায় করলে নামায শুদ্ধ হয় কি না?

প্রশ্ন:আমার ছোটভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করি। সেখানে তার রক্তের বিশেষ এক ধরনের পরীক্ষার প্রয়োজন হয়। যার ব্যবস্থা সেই হাসপাতালে ছিল না। এজন্য তার রক্তের নমুনা অন্য একটি ল্যাবরেটরিতে নিয়ে যেতে হয়। পথেই যোহর নামাযের সময় হয়ে যাওয়ায় আমি পাশের একটি মসজিদে নামায আদায় করি। রক্তভর্তি সেই শিশিটি তখন আমার পকেটেই ছিল।

হুজুরের কাছে জানতে চাই, শিশিটি পকেটে নিয়ে নামায আদায় করা কি ঠিক হয়েছে? আমার সেদিনের নামায কি আদায় হয়েছে?

উত্তর:না, আপনার ঐ নামাযটি আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে। কেননা নাপাকী শিশির ভেতর থাকলেও তা সাথে নিয়ে নামায আদায় সহীহ নয়।

>التجنيس والمزيد< ১/২৫৯ : رجل صلى وفي كمه قارورة، وفيها بول لا تجوز الصلاة معها، سواء كانت ممتلئة أو غير ممتلئة؛ لأن هذا ليس فى معدنه و مظانه.

–উয়ূনুল মাসায়িল, পৃ. ২৫; মুখতারাতুন নাওয়াযিল ১/১৭০; আলবেনায়াহ ১/২৮৮; শরহুল মুনইয়া, পৃ. ১৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; আলবাহরুর রায়েক ১/২৬৭

মাসিক আলকাউসার