শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

প্রযুক্তি

ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহারে প্রতারণার ঝুঁকি এড়াতে করণীয়

 প্রকাশিত: ১১:৪৮, ১ অক্টোবর ২০২৫

ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহারে প্রতারণার ঝুঁকি এড়াতে করণীয়

 

বর্তমান সময়ে আর্থিক লেনদেন প্রায় ক্যাশলেস হয়ে পড়েছে। ফলে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। শপিং মলে কেনাকাটা, রেস্টুরেন্টে বিল দেওয়া, সিনেমার টিকিট কেনা, ভ্রমণের টিকিট বা হোটেল বুকিং কিংবা অনলাইন কেনাকাটায় আমরা প্রায় সবাই কার্ড ব্যবহার করি। কিন্তু এর সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও।

 

প্রতারক চক্র নানা কৌশলে কার্ড ব্যবহারকারীদের টার্গেট করে থাকে। তাই কার্ড ব্যবহারে কিছু সতর্কতা মেনে চললে এ ধরনের প্রতারণা থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

 

প্রতারণা এড়াতে করণীয়:

 

 

১. পিন, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার না করা

 

পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কখনো কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো ফোন বা মেসেজে এসব তথ্য চায় না। যদি কেউ চায়, বুঝতে হবে প্রতারণার চেষ্টা করছে।

 

২. ডিভাইস সুরক্ষিত রাখা

 

যদি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অনলাইন ব্যাংকিং করেন, তবে সেগুলোকে ভাইরাস ও স্পাইওয়্যার থেকে সুরক্ষিত রাখুন। নিয়মিত সিস্টেম চেক ও অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

 

৩. ফিঙ্গারপ্রিন্ট সাইন ইন ব্যবহার করা

 

অনলাইন ব্যাংকিংয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন ইন করলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়, কারণ এটি অন্য কেউ সহজে নকল করতে পারে না।

 

৪. শক্তিশালী পিন ও পাসওয়ার্ড তৈরি করা

 

সহজ সংখ্যা যেমন ১২৩৪ বা জন্মতারিখ, নাম, ফোন নম্বর ব্যবহার করা যাবে না। সবসময় আলাদা ও জটিল পিন ব্যবহার করতে হবে।

 

৫. কার্ড হারালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া

 

কার্ড হারিয়ে গেলে বা খুঁজে না পেলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকের মাধ্যমে কার্ডটি সাময়িকভাবে লক করুন। যদি কার্ড না পাওয়া যায়, নতুন কার্ড ইস্যু করুন।

 

৬. অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা

 

অচেনা লিংক বা ভুয়া অ্যাপে প্রবেশ করবেন না।

 

প্রতিটি লেনদেনের নোটিফিকেশন চালু রাখুন।

 

নিয়মিত লেনদেনের হিসাব মিলিয়ে নিন।

 

লেনদেনের সীমা নির্ধারণ করুন।

 

একাধিক অ্যাপে একই কার্ড তথ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

অটো-পে সেটিংসে সতর্ক থাকুন।

 

সঠিকভাবে ব্যবহার করলে ডেবিট ও ক্রেডিট কার্ড যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি সচেতন থাকলে প্রতারণার ঝুঁকি থেকেও নিরাপদ থাকা সম্ভব।