শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

চীন-ভুটান সমঝোতায় বিপাকে ভারত

 প্রকাশিত: ২২:০৬, ১৫ অক্টোবর ২০২১

চীন-ভুটান সমঝোতায় বিপাকে ভারত

ভুটান ও চীন এ দুই সীমান্তবর্তী রাষ্ট্র গত বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। একে তারা ভুটান-চীন সীমান্ত আলোচনা দ্রুততর করার জন্য ‘তিন-ধাপের রোডম্যাপ’ বলে অভিহিত করেছে। ভুটান বলছে, এটি আলোচনার জন্য নতুন উদ্দীপনা প্রদান করবে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সফল সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।

এই সমঝোতা স্মারকটি এমন সময়ে এসেছে যখন পূর্ব লাদাখের সামরিক অচলাবস্থা নিরসনে চীনের সঙ্গে ভারতের নিজস্ব আলোচনা ভেস্তে গিয়েছে। ভারতের মতো ভুটানেরও চীনের সাথে সীমানা নিয়ে বিরোধ রয়েছে এবং ১৯৮৪ সাল থেকে দুই পক্ষের মধ্যে ২৪ বার সীমান্ত নিয়ে বৈঠক হয়েছে। শেষবার তারা এই সীমানা আলোচনা করেছিল ২০১৬ সালে, ২০১৭ সালের ডোকলাম বিতর্কের আগে। ভুটান এবং চীনের মধ্যে সমস্ত সীমান্তের সম্পর্ককে ভারত ঘনিষ্ঠভাবে অনুসরণ করে কারণ বিতর্কিত অঞ্চলগুলোর উপর চীনা দাবি নয়াদিল্লির জন্য গুরুতর নিরাপত্তা প্রভাব ফেলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত সতর্ক ছিল। তারা শুধু বলেছে যে, সরকার চুক্তি স্বাক্ষর করার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

অনলাইন নিউজ পোর্টাল