শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু আক্রান্ত ৮৪৯ জন

 প্রকাশিত: ১৬:০২, ১১ জানুয়ারি ২০২১

২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু আক্রান্ত ৮৪৯ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮০৩ জনে। গতকালও মৃত্যু হয়েছিল ২৫ জনের।

এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ৮৪৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৭১ জন।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ছয় লাখ ১২ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ৮৩৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ লাখ ৪৩ হাজার ২৫২ জন। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৪৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৪৮ লাখ ১৯ হাজারের বেশি।

অনলাইন নিউজ পোর্টাল