রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

মিসরে আবাসিক ভবন ধসে পাচঁ নারীর মৃত্যু

 প্রকাশিত: ২০:০৭, ২৭ জুন ২০২১

মিসরে আবাসিক ভবন ধসে পাচঁ নারীর মৃত্যু

মিসরের আলেকজান্দ্রিয়াতে আবাসিক ভবন ধসে পাচঁ নারীর মৃত্যু হয়েছেন। দেশটির আল-আটটারিন জেলায় অবস্থিত জরাজীর্ণ ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পাচঁজন নিহত ছাড়াও আরো তিনজনকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে।

১৯-২০ শতকের গোড়ার দিকের অনেকগুলো ভবন রয়েছে আলেকজান্দ্রিয়া ও কায়রোতে। অনেকগুলো ভবনে সরকারি অফিস রয়েছে। আবার কিছু ভবনে সাধারণ মানুষ থাকেন। দুর্বল কাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রায়ই ভবন ধসে পড়ছে।

আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। 

অনলাইন নিউজ পোর্টাল