বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফের করোনায় মৃত্যু

 প্রকাশিত: ২৩:২১, ১৭ অক্টোবর ২০২০

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফের করোনায় মৃত্যু

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টাসাবেক ও  জ্বালানি প্রতিমন্ত্রী  এ কে এম মোশাররফ হোসেন  মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জাহিদ জানান, এ কে এম মোশাররফ হোসেন নানা রোগে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। এরমধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ রাতেই মোশাররফ হোসেনের মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে এবং বাদ আসর মুক্তগাছা খেলার মাঠে তার জানাজা হবে। এরপর মুক্তগাছায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ ‍মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে চারদলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল