সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো তুরস্ক

 প্রকাশিত: ২১:৪৪, ৩০ অক্টোবর ২০২০

শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো তুরস্ক

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো তুরস্ক। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে।

দেশটির ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এতে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ১৩ তলা একটি ভবন ধসে পড়েছে। এছাড়া আরো বেশ কিছু জায়গা থেকে বড় ধরণের ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে।

শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও এ ভূকম্পন অনুভূত হয়।

অনলাইন নিউজ পোর্টাল