সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীসহ ১৫ জন গ্রেপ্তার

 প্রকাশিত: ১৫:০৩, ২২ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীসহ ১৫ জন গ্রেপ্তার

স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্রতারণা’ করে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি, ১১ ভারতীয়সহ মোট ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ।

আইসিই-এর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তা আর বহাল নেই। এমন অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে তদন্ত শুরু হয়, যার নাম দেয়া হয়েছে অপারেশন অপটিক্যাল ইল্যুশন।

আইসিই ডিরেক্টর টনি ফ্যাম অন্যদের হুঁশিয়ার করে বলেছেন, ‘আজকে যে গ্রেপ্তারের বিষয়টি আমরা সামনে আনলাম, এটি সবে শুরু হল। অ-অভিবাসী যেকোনো শিক্ষার্থী তাদের শর্ত মানতে ব্যর্থ হলে অথবা লঙ্ঘন করলে গ্রেপ্তার হবেন এবং যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে।’

বুধবারের গ্রেপ্তারের পর কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১ হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছেন, যারা নিয়ম ‘মানছেন না’।

এনবিসি নিউজ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ভারতীয়, দুই জন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল এবং বাংলাদেশে।

অনলাইন নিউজ পোর্টাল