সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানি।

 প্রকাশিত: ১৪:১৪, ১৬ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানি।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্সের একটি স্থাপনায় বন্দুক হামলায় আটজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে শহরটির মীরাবেল রোডে এই হামলার ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলা চালানোর পর হামলাকারী ব্যক্তি নিজেও নিহত হন।

পুলিশ কর্মকর্তা জেনিয়া কুক বলেছেন, বন্দুকের গুলিতে আহত হয়েছেন এমন একাধিক লোককে আমরা পেয়েছি। এখানে আরো অনেকে ছিল যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফেডএক্সের এক মুখপাত্র বলেছেন, ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরের নিকটে তাদের স্থাপনায় বন্দুক হামলা সম্পর্কে সংস্থাটি অবগত।

অনলাইন নিউজ পোর্টাল