সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান ইরানের

 প্রকাশিত: ১১:৪১, ৭ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে শীর্ষ ইরানি পরমাণু আলোচক এবং দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের পর এসব কথা বলেন তিনি।

 

আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরতে চায় তাহলে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একবারেই তুলে নিতে হবে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে শুধুমাত্র ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাতে অংশ নিয়েছে ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

আরাকচি আরও বলেন, ভিয়েনা বৈঠক শেষে পরমাণু সমঝোতায় টিকে থাকা সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। আমরা তাতে জড়িত থাকব না। আমরা শুধুমাত্র পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলব।

অনলাইন নিউজ পোর্টাল