সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

যুক্তরাষ্টে ৭০০ গ্যাং সদস্য গ্রেফতার

 প্রকাশিত: ২০:১৯, ২৮ নভেম্বর ২০২০

যুক্তরাষ্টে ৭০০ গ্যাং সদস্য গ্রেফতার

যুক্তরাষ্টের এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা কুখ্যাত এমএস -১৩ এবং ১৮ স্ট্রিট গ্যাংসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাতশোরও বেশি সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার গ্রেফতার হওয়া এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

আভ্যন্তরীণ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস ও মেক্সিকো ঐক্যবদ্ধভাবে গত এক সপ্তাহ ধরে অপারেশন রিজিওনাল শিল্ড (ওআরএস) নামে এই অভিযান পরিচালনা করে।

এক বিবৃতিতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মধ্য আমেরিকার আইন প্রয়োগকারী সদস্যরা অভ্যন্তরীণ অপরাধে জড়িত গ্যাং সদস্য এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করেছে। তারা সবসময় অপরাধ বন্ধে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহে এল সালভাদোরের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দেশে সংগঠিত অপরাধ গ্রুপের ১ হাজার ১৫২ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। জাতীয় সিভিল পুলিশ সন্ত্রাসবাদ, হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ পাচার এবং মানব পাচারের অভিযোগে ৫৭২ জনকে আটক করেছে।

গুয়াতেমালায় কর্তৃপক্ষ ৮০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, ৪০ জনকে গ্রেফতারে করেছে এবং ইতোমধ্যে হেফাজতে থাকা ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে। তারা সবাই ১৮তম স্ট্রিট গ্যাং এবং এমএস -১৩ এর সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুয়াতেমালা কর্তৃপক্ষ মাদক, আগ্নেয়াস্ত্র জব্দ করে এবং চাঁদাবাজি, হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযোগ দায়ের করেছে।

অনলাইন নিউজ পোর্টাল