রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

মানিকগঞ্জে জমে উঠেছে নৌকার হাট

 প্রকাশিত: ১৬:৪৩, ২৭ জুন ২০২১

মানিকগঞ্জে জমে উঠেছে নৌকার হাট

বর্ষার আগমন দেখে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে নৌকার হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে এসব হাটবাজার। বিক্রিও হচ্ছে শত শত নৌকা। যেসব হাটবাজারে নৌকা বেচাকেনা হয়ে থাকে এরমধ্যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার হাট এবং ঘিওর উপজেলার ঘিওর হাট বিশেষভাবে উল্লেখযোগ্য। 
বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বন্যা, বর্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিটি নৌকা তৈরির কারিগররা। হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন স্কুলের মাঠে এবং ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহর মাঠজুড়ে শত শত ডিঙি নৌকার পসরা সাজিয়ে বিক্রেতারা বসে আছে। রাত পর্যন্ত চলে নৌকা কেনাবেচা। 

পশ্চিম হাসলী কবরস্থান মোড় এলাকায় ওহাব ‘স’ মিলের নৌকার কারিগর শোম্ভু সূত্রধর জানান, বর্ষা আসলে নৌকার চাহিদা বেড়ে যায়। আমাদের নৌকা তৈরিতেও ব্যস্ততা বেড়ে যায়। গত বছর শতাধিক ডিঙি নৌকা বিক্রি করেছিলাম। এতে প্রায় ৭০ হাজার টাকা লাভ হয়েছিলো। এবারো লাভের আশায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন তারা।
 

অনলাইন নিউজ পোর্টাল