সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবে না ইসরায়েল

 প্রকাশিত: ২২:০১, ১০ অক্টোবর ২০২১

ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবে না ইসরায়েল

‘ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবো না আমরা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ শাকেদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া ফিলিস্তিন নিয়ে তিনি তার সরকারের দৃষ্টিভঙ্গিও পরিস্কার করেছেন আমিরাত সরকারের কাছে।

আইলেদ শাকেদ ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী।

বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল