মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

জাতীয়

পুলিশ-সাংবাদিক পরিচয়ে অপহরণ করেন তারা

 প্রকাশিত: ২৩:৪৮, ২১ নভেম্বর ২০২০

পুলিশ-সাংবাদিক পরিচয়ে অপহরণ করেন তারা

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক ভ্যানচালককে অপহরণের অভিযোগে কথিত সাংবাদিক, পুলিশের সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে অভিযুক্তদের গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন,  গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া, একই এলাকার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম রুবেল এবং ঢাকার উত্তরখান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার ছেলে আবিদ রাসেল। আইপি টিভি মুক্তমনের কথিত সাংবাদিক আবিদ রাসেল এবং রবিউল পুলিশের সোর্স হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি উত্তর ও মিডিয়া) জাকির হাসান জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভ্যানচালক আব্দুল সালামকে  কৌশলে আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে ভুক্তভোগীর আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে স্বজনরা দুই দফায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপরণকারীদের পাঠায়।


তিনি জানান, ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে সংবাদ পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে আজ সকালে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ওই তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে একটি হাতুরি, একটি প্লায়ার্স, ছয়টি মোবাইল ফোন, একটি ক্যানন ক্যামেরা ও একটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা বিভিন্ন এলাকা থেকে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশের নাম ভাঙিয়ে ও সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেলের বিরুদ্ধে কোনবাড়ি থানায় মাদকের মামলা রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল