শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

আন্তর্জাতিক

পাকিস্তানে ৪ নারী এনজিও কর্মীকে গুলি করে হত্যা

 প্রকাশিত: ০৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

পাকিস্তানে ৪ নারী এনজিও কর্মীকে গুলি করে হত্যা

পাকিস্তানে চার নারী এনজিও কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলো এজেন্সি।

জানা যায়, স্থানীয়দের নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করছিলেন ওই ৪ নারী। গাড়িতে করে কর্মস্থানে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে চালকসহ গুলিবিদ্ধ হন সবাই। ওই ৪ নারী এনজিও কর্মী নিহত হলেও প্রাণে বেঁচেছেন চালক। এছাড়া নিহতদের সঙ্গে থাকা এক নারী কর্মী গাড়ি থেকে লাফ দেওয়ায় আঘাত পেয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি গুলিবিদ্ধ হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই অঞ্চলের সিনিয়র পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ বলেছেন, পাকিস্তানি তালেবানদের সদর দপ্তর ছিল এমন অঞ্চলে সম্প্রতি সহিংসতার সব শেষ ঘটনা এটি। ইপ্পি গ্রামের কাছে, মীর আলী শহরের পূর্বে এ হত্যাকাণ্ড হয়েছে।

তিনি বলেন, ওই নারী এনজিও কর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এনজিও কর্মীরা এখানে কোনো নির্দিষ্ট হুমকির মধ্যে ছিলেন কি না জানাতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, এটি একটি জঙ্গি অধ্যুষিত জেলা, এখানে সর্বত্রই হুমকি। এখানকার আদিবাসী সংস্কৃতিতে নারীর অবাধ বিচরণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না বলে জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টাল