শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক

জেরুজালেমের মুসলিম এলাকায় মিছিলের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার

 প্রকাশিত: ১৪:৩১, ১০ জুন ২০২১

জেরুজালেমের মুসলিম এলাকায় মিছিলের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার

জেরুজালেমের ওল্ড সিটিতে আগামী সপ্তাহে ইহুদিবাদী সংগঠনগুলোর নেতা-কর্মী ও ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের মিছিলের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার।

ওল্ড সিটির দামেস্ক গেট ও ফিলিস্তিনি মুসলিম-অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে বৃহস্পতিবার এ মিছিল করার ঘোষণা দিয়েছিল কয়েকটি উগ্র ডানপন্থী ইসরায়েলি সংগঠন। তবে শহরের মুসলিম এলাকা দিয়ে এই মিছিল নেয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে ইসরায়েলি পুলিশ মিছিলের প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করায় উদ্যোক্তারা মিছিলের আয়োজন বাতিল করে দেয়। 

ফিলিস্তিনিরা এই মিছিলকে উস্কানিমূলক বলে মনে করছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে যে, এই মিছিলের অনুমতি দেয়া হলে গাজায় আবার নতুন দফা সংঘাত শুরু হতে পারে।

মঙ্গলবার ইসরায়েল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ১৫ই জুন এই পতাকা মিছিল করার অনুমতি দেয়া হচ্ছে। তবে "এই মিছিল কীভাবে হবে সেটা মিছিলের উদ্যোক্তারা পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবেন"।

বার্ষিক জেরুসালেম দিবসের পতাকা মিছিল সাধারণত অনুষ্ঠিত হয় ১০ই মে তারিখে এবং ১৯৬৭ সালে মধ্য প্রাচ্য যুদ্ধে ইসরায়েলের পূর্ব জেরুসালেম দখলের বার্ষিকী উদযাপন উপলক্ষে এই দিবসটি পালিত হয়।

১০ই মে তারিখে শত শত ইসরায়েলি জাতীয়তাবাদী তরুণ পতাকা হাতে নিয়ে শহরের দামেস্ক গেইটের মধ্যে দিয়ে শহরের মুসলিম পাড়ার মধ্যে মিছিল নিয়ে যায়। তারা এই মিছিল থেকে দেশাত্মবোধক গান করে ও স্লোগান দেয়।

অনলাইন নিউজ পোর্টাল