বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী ইরানের হামলায় ইরাকের কাছে জ্বলছে ২ তেলের ট্যাংকার ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

জেগে উঠেছে কাশ্মিরি যোদ্ধারা, শ্রীনগরে দুই ভারতীয় সেনা নিহত

 প্রকাশিত: ১৫:১৬, ১ ডিসেম্বর ২০২০

জেগে উঠেছে কাশ্মিরি যোদ্ধারা, শ্রীনগরে দুই ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের  শ্রীনগরে স্বাধীনতাকামী  কাশ্মিরি যোদ্ধাদের  এক হামলায় দু’জন সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বৃহস্পতিবার শ্রীনগর শহরের শহরতলীতে সেনাবাহিনীর একটি টহল চলাকালীন সময়ে কাশ্মিরি যোদ্ধারা গুলি ছুঁড়েছিল।

সে হামলায় দু’জন সেনা সদস্য গুরুতর আহত হয় ও পরে তারা হাসপাতালে মারা যান বলেও জানান তিনি। পুলিশ ও সৈন্যরা হামলাকারীদের তল্লাশি করে বেড়াচ্ছে। হামলাটি এমন এক সময়ে আসে যখন দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাশ্মীর সামরিক সীমান্তে বরাবরই পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে প্রতিদিনের লড়াই ঘটে আসছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানি সৈন্যরা দক্ষিণ পুঞ্চ জেলার ডি-ফ্যাক্টো সীমান্তে মর্টার দিয়ে ভারতীয় অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায় বলে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১৩ ই নভেম্বর, ভারতীয় ও পাকিস্তানি সেনারা ডি-ফ্যাক্টো সীমান্তের একাধিক স্থানে আর্টিলারি গুলি বিনিময় করায় উভয়পক্ষের নয় জন নাগরিক ও ছয় সেনা নিহত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে এক দিনে হতাহতের সংখ্যার দিক দিয়ে এটি সবচেয়ে বেশি ছিল বলে জানা যায়।

 সূত্র: আলজাজিরা

অনলাইন নিউজ পোর্টাল