বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

শিক্ষা

জুলাইয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

 প্রকাশিত: ১৮:৪৪, ৮ জুন ২০২১

জুলাইয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি )নেয়া হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস। পরীক্ষা নেয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে ক্লাস ও পরীক্ষার তারিখ কবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায়।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলরের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এসব তথ্য জানা যায়।
 বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, আমরা দ্রুতই ক্লাস,পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সশরীরে নিবো। রিভিউ ক্লাস নেয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

 বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল আরো  বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরিক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্ততিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরিক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ই জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরীক্ষার আগে আমরা রিভিউ ক্লাস নিবো দুই সপ্তাহ। তবে রিভিউ ক্লাস বা এসেসমেন্ট অনলাইনে নেয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল