মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘অডিট ম্যানুয়াল’ যুগোপযোগী কমিটি

 প্রকাশিত: ১৭:৩৭, ৩ মার্চ ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘অডিট ম্যানুয়াল’ যুগোপযোগী কমিটি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অডিট ম্যানুয়াল’ যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন ও নিরীক্ষা অনুবিভাগ)-কে আহ্বায়ক এবং যুগ্মসচিব (নিরীক্ষা অধিশাখা)-কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ-২) ও যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক); ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর প্রতিনিধি; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি; পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর পরিচালক; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও মাধ্যমিক); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিনিধিগণ। এছাড়া ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি’র সদস্যদেরও এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের আলোকে অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি ও পরিদর্শন কার্যক্রম সহজীকরণের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম শহিদুল ইসলাম বাসস’কে জানান, এই কমিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সংগতি রেখে একটি যুগোপযোগী অডিট ম্যানুয়াল প্রণয়নের সুপারিশ করবে।

তিনি বলেন , এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হবে। যার মধ্যে দিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা অডিট আপত্তিগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।