সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

ফিচার

জমিতে ছিটানো কীটনাশকযুক্ত মাসকালাই খেয়ে ৭২ ঘুঘু-কবুতরের মৃত্যু

 প্রকাশিত: ০৯:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২১

জমিতে ছিটানো কীটনাশকযুক্ত মাসকালাই খেয়ে ৭২ ঘুঘু-কবুতরের মৃত্যু

 

সিরাজগঞ্জ  শাহজাদপুর উপজেলায় জমিতে কীটনাশকযুক্ত মাসকালাই খেয়ে ৭২টি ঘুঘু ও কবুতরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বন্যপ্রাণী আইনে থানায় লিখিত অভিযোগ করেছে স্থানীয় বন বিভাগ।তবেএর আগেও গত সোমবার বিকালে উপজেলার নরিনা গ্রাম থেকে ৬৫টি মৃত ঘুঘু ও সাতটি মৃত কবুতর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে ওই জমির , আশপাশের জমি এবং পাশের নদীতে ভাসমান অবস্থায় ৬৫টি মৃত ঘুঘু এবং সাতটি কবুতর উদ্ধার করা হয়। তবে কিছু অসুস্থ ঘুঘু লোকজন নিয়ে গেছে খাওয়ার জন্য।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা ‘দি বার্ড সেফটি হাউস’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, উপজেলার নরিনা গ্রামের খেয়াঘাটের উত্তর দিকের একটি জমিতে এক কৃষক মাসকালাই আবাদের জন্য জমিতে বীজ বপন করেছেন। ওই বীজ বন্যপ্রাণীরা খেয়ে ফেললে আবাদে ক্ষতি হবে ভেবে তিনি বীজ বপনের সময় কীটনাশক মেশান। ওই কীটনাশক মেশানো বীজ খেয়েই ঘুঘু ও কবুতর মারা গেছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বন বিভাগের প্রতিনিধি রশিদুল হাসান বলেন, বন্যপ্রাণী আইনে পাখি নিধন অপরাধ। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি ঘটনার তদন্তপূর্বক তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।   

শাহজাদপুর থানার ওসি সাঈদ মাহমুদ বলেন, অভিযোগটি পাওয়ার পর সাধারণ ডাইরিভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

অনলাইন নিউজ পোর্টাল