সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

চীনে আঘাত হানল টাইফুন চ্যানথু

 প্রকাশিত: ১৮:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২১

চীনে আঘাত হানল টাইফুন চ্যানথু

আজ চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে দেশটির সাংহাই শহর এবং আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে উড়োজাহাজ, পাতালরেল ও ট্রেন চলাচল। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই শহর কর্তৃপক্ষ। একই সঙ্গে উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। প্রদেশটির কিছু শহরে রেল সেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলো আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ঝেজিয়াংয়ের নয়টি জেলায়।

অনলাইন নিউজ পোর্টাল