রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

ঘুমের মধ্যে সকল ক্ষতি থেকে বেঁচে থাকার দুআ

 প্রকাশিত: ২৩:১৪, ১৬ নভেম্বর ২০২০

আসসালামুয়ালাইকুম। 
সম্মানিত পাঠক! 
 
ঘুমের মধ্যে সকল ক্ষতি থেকে বেঁচে থাকার দুআঃ
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِوَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَّحْضُرُوْنَ
আউযু বিকালিমা তিল্লা-হিত তা-ম্মাতি মিন গাদ্বাবিহি ওয়া ইক্বাবিহ, ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশ শায়াত্বিন। ওয়া আইইয়াহ দুরূন।
‘আমি আশ্রয় প্রার্থনা করছি পরিপূর্ণ বাক্যবলীর দ্বারা তাঁর ক্রোধ এবং শাস্তি থেকে। তাঁর সৃষ্টির ক্ষতি থেকে। শয়তানের প্ররোচনা থেকে এবং আমার কাছে তাদের উপস্থিতি থেকে।’ আবু দাউদ, হাদীস- ৩৮৯৫
 
ফযিলতঃ 
(ক) হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাদি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন; ‘তোমাদের কেউ ঘুমের সময় ভয় পেলে সে যেন এ দুআটি পাঠ করে। তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদীসটির বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাদি.) তাঁর সন্তানদেরকে বুঝার মতো বয়স হওয়ার আগে দুআটি একটি কাগজে লিখে তাদের গলায় লটকিয়ে দিতেন। আর বুঝার মতো বয়স হলেই উল্লেখিত দুআটি শিক্ষা দিতেন। আবু দাউদ, হাদীস-৩৮৯৫; তিরমিযি, হাদীস-৩৫২৮; 
 
(খ) ওয়ালিদ ইবেনে ওয়ালিদ (রাদি.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে বললেন আমি ঘুমানোর সময় মনের অস্থিরতা, নানা রকম চিন্তা ভাবনা অনুভব করি এবং ঘুমাতে পারিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন, তুমি ঘুমানোর সময় এই (উপরের) দুআটি পড়বে। তাহলে সকাল হওয়ার আগে কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবেনা।’ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস- ২৪০৬৪
উচ্চারণ জানতে নিচের লিংকে ক্লিক করুন। 

অনলাইন নিউজ পোর্টাল