শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

করোনা থেকে মুক্তির জন্য ঈদ জামাতে বিশেষ দোয়া

 প্রকাশিত: ১১:২৫, ২১ জুলাই ২০২১

করোনা থেকে মুক্তির জন্য ঈদ জামাতে বিশেষ দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত শেষে করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বকে মুক্ত এবং করোনায় আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

বুধবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টা পর্যন্ত এ পাঁচটি জামাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া প্রার্থনায় জাতীয় মসজিদের পেশ ইমামরা বলেন, আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন, দয়া করে তাদের শেফা দান করেন। এ মহামারি থেকে, রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এ মহামারি থেকে বাংলাদেশসহ সারা বিশ্বকে আপনি মুক্তি দিন।

নামাজ শেষে মুসল্লিরা জানান, পবিত্র ঈদের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি বিশ্ব যেন করোনা মুক্ত হয়। এছাড়া আল্লাহপাক সব দুর্যোগ থেকে যেন আমাদের রক্ষা করেন এ প্রার্থনা করা হয়েছে।

করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। প্রতিটি জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন।

অনলাইন নিউজ পোর্টাল