শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ করল সৌদির আরব

 প্রকাশিত: ০৮:৪৮, ২০ নভেম্বর ২০২১

ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ করল সৌদির আরব

সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।

সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে। আর এ কথা গত শুক্রবার প্রকাশিত গালফ নিউজের খবরে বলা হয়েছ।
দেশটির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদেরও এ বিধান মানতে হচ্ছে।

 করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। এর মধ্যে আবারও দেশটি নতুন নিয়ম চালু করল।

অনলাইন নিউজ পোর্টাল