রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

ওমরাহ পালনে নানাবিধ বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরা

 প্রকাশিত: ০৮:০৩, ১৪ অক্টোবর ২০২১

ওমরাহ পালনে নানাবিধ বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরা

পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়েও নানা বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশীরা। বৈধভাবে ভিসা নিয়ে সৌদি আরবে গেলেও করোনার ভ্যাকসিন সার্টিফিকেট ও অ্যাপ-সংক্রান্ত জটিলতায় ওমরাহর আনুষ্ঠানিকতা পালনে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। বিশেষ করে বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত হজ ও ওমরাহ পরিচালনার লাইসেন্সধারী এজেন্সির বাইরে থেকে যারা অন্য কোনো মাধ্যমে ভিসা নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন তারাই বেশি ভোগান্তিতে পড়ছেন।

গত ১০ অক্টোবর সৌদিস্থ বাংলাদেশের কাউন্সেলর (হজ) অফিস থেকে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ওমরাহ পালনে সৌদিতে যাওয়ার আগে সেখানকার জটিলতা এড়াতে এ বিষয়ে বৈধ ওমরাহ এজেন্সির মাধ্যমে প্রয়োজনীয় গাইডলাইন অনুসরণেরও নির্দেশনা দেয়া হয়েছে ওই চিঠিতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্ট মাস থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকেও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বহির্বিশ্ব থেকে যেসব যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন তাদেরকে করোনার ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিস্টেমের সাথে একটি অ্যাপসের সহায়তায় সমন্বয় করতে হয়। আর এটি ছাড়া ওমরাহর কোনো আনুষ্ঠানিকতাই কোনো ব্যক্তি পালন করতে পারবেন না। 

অনলাইন নিউজ পোর্টাল