রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিক্ষা

উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে রাবি ছাত্রলীগ

 প্রকাশিত: ০০:০৯, ১২ জানুয়ারি ২০২১

উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে চাকরির দাবিতে  নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও প্রক্টরকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যের বাসভবনে ওই চারজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

জানতে চাইলে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি সব ধরনের নিয়োগ বাতিল রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও আজ এডহকে একজনের নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কেন চাকরি হচ্ছে না। সেটি জানতেই নেতা-কর্মীরা গিয়েছিলেন।’ তবে উপাচার্য বাসভবনের ফটকে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান ছাত্রলীগের কেউ এর সঙ্গে সম্পৃক্ত নয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি চিঠি দিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের পরিপন্থী। রাবি উপাচার্য যদি দুর্নীতি করে থাকেন, তাহলে তাকে কেন অপসারণ করা হচ্ছে না? অপসারণ না করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে।’

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য। যেহেতু নিয়োগে বন্ধে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশ আছে। তাই আমি বিষয়টি সচিবকে জানিয়েছি, তিনি নিয়োগ দিতে বলেছেন এবং নিয়োগ দিয়েছি।’

তিনি বলেন, ‘এর প্রেক্ষিতে সন্ধ্যার দিকে তারা এসে চাকরির দাবি করেছে। কিন্তু আমি জানিয়েছি, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বাতিল রাখা হয়েছে। এখন আমি কোনো নিয়োগ দিতে পারব না।’

অনলাইন নিউজ পোর্টাল