রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইরানের তেলবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ

 প্রকাশিত: ১৭:৫৮, ৭ এপ্রিল ২০২১

ইরানের তেলবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ

লোহিত সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে কেউ হতাহত হয়নি, তবে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (বুধবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছয়টায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। কীভাবে এবং কেন বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইরান এ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

খাতিবজাদে আরো বলেন, ইরানের সাবিয নামের এই জাহাজটি আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক স্টেশন হিসেবে লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ পথে অবস্থান করছিল। জলদস্যুদের তৎপরতা মোকাবেলায় সহযোগিতা করাও ছিল এই মিশনের অংশ।

কিছু দিন আগে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ সাগরে হামলার শিকার হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল