রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসকে নেওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শুরু সোমবার বরিশাল মেডিকেলে ইনজেকশনের পর দুই রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

শিক্ষা

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট-কুয়েট-রুয়েট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 প্রকাশিত: ১২:৫৪, ১৯ নভেম্বর ২০২১

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট-কুয়েট-রুয়েট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল এই লিংকে https://admissionckruet.ac.bd/res.php 

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। 

সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১-১৪,৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১-১৬৫৬ পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়েছে। 

চলতি বছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায়  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট),খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) - এ তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩২০১টি। 

এবার ভর্তি পরীক্ষার জন্য ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হয়েছিলেন  ২৫,৬৪৭ জন। 

অনলাইন নিউজ পোর্টাল