রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ন্যাটো

 প্রকাশিত: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০২১

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ন্যাটো

প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে অবস্থানের পর সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর এবার দেশটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশসমূহের সামরিক জোট ন্যাটোও।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। তাদের সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে ১ মে থেকে। ন্যাটো জানিয়েছে, ওই দিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে তাদের জোটের সেনারাও।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছিল, তালেবান যদি প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।

ওই চুক্তিতে শর্ত ছিল, তালেবানরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে আল কায়েদাকে কর্মকাণ্ড চালাতে দেবে না এবং জাতীয় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনায় বসবে।

গত বুধবার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করার সময় এসেছে। তার এ ঘোষণার কিছুক্ষণ পরেই ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গ জানিয়েছেন, তারাও আগামী ১ মে থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবেন।

আফগানিস্তানে বর্তমানে দুই হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আর অ-মার্কিনি ন্যাটো সেনা রয়েছে অন্তত সাড়ে সাত হাজার।

অনলাইন নিউজ পোর্টাল