সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

আপিলেও মির্জা আব্বাসের আবেদন খারিজ

 প্রকাশিত: ১৪:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

আপিলেও মির্জা আব্বাসের আবেদন খারিজ

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মির্জা আব্বাসের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তবে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

পরে খুরশীদ আলম খান বলেন, আজ মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আবেদন ডিসমিস ফর ডিফল্ট করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।

এর আগে ২০১৬ সালের ৩০ মার্চ এ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।  

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে মির্জা আব্বাস পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।

দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা দায়ের করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

একই বছরের জুলাইয়ে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস।

অনলাইন নিউজ পোর্টাল