রোববার ১৫ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

জাতীয়

আজ দেশের বিভিন্ন স্থানে চলছে ঈদ উদযাপন

 প্রকাশিত: ১৩:০৫, ২০ জুলাই ২০২১

আজ দেশের বিভিন্ন স্থানে চলছে ঈদ উদযাপন

দেশের কয়েকটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন বিভিন্ন পীরের অনুসারীরা। সে হিসেবে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ আশপাশের উপজেলার ৬০টি গ্রামে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই পশু কোরবানি দেবেন।

মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের সঙ্গে চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার আরো অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন করা হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী এবং ভেলাপাড়াসহ ৬০ গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল আজহা পালন করবেন।

এছাড়া মৌলভীবাজার, জামালপুর, নোয়াখালী ও চাঁদপুরে মঙ্গলবার ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর, শেরপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে।

অনলাইন নিউজ পোর্টাল